মানিকেই ভরসা ছাতকের সাধারণ ভোটাদের

  • প্রকাশের সময় : ০৪/০১/২০২৪ ০৪:২৩:৪০ AM

ছবি- সংগৃহীত

Share
78

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা বাজার) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের কাছে সাধারণ ভোটারা নিরাপদ বলে মনে করছেন সাধারণ ভোটারা। 


এদিকে, ৭জানুয়ারী নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে ততই উৎসবমুখর পরিবেশ তৈরী হচ্ছে ভোটারের মধ্যে। তেমনি স্বতস্ত্র প্রার্থী ও সমর্থকদের নিয়ে সংশয়ের রয়েছেন কিছু কিছু ভোটার যদিও প্রচার প্রচারণায় খুব সময় ব্যস্ত সময় পার করছেন এসব প্রার্থীরা। এই আসনে ভোট যুদ্ধে লড়াই হবে দ্বি-মুখী নৌকা বনাম স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামিম আহমদ চৌধুরীর ঈগলে বিষয়টি প্রায় নিশ্চিত ভাবে বলা যায়। অন্যান্য ৭ প্রার্থীদের তৎপরতা তেমন বেশী চোখে পড়ছে না বলেই চলে।

 

পৌর কাউন্সিলর কাকলী আক্তার জানান, ঈগল প্রার্থী ছাতক দোয়ারায় সব সময়ই একটা উত্তপ্ত পরিবেশ তৈরী করে রাখেন। শতাব্দীর ভয়াবহ বন্যা কিংবা করোনা কালীন সময়ে ছাতক দোয়ারাবাসীর বিন্দু মাত্র কোন সাহায্যে এগিয়ে আসেন নি শামিম আহমদ। ভোটের সময়েই একমাত্র তাঁকে দেখা যায়। তিনি মামলা দিয়ে মানুষ দাবীয়ে রাখতে চান। কিছুদিন পূর্বে তিনি অহেতু আমাকে মামলায় জড়িয়ে ক্ষতিগ্রস্থ করেন। তেমনি লায়েক হত্যা মামলায় তিনি নিরপরাধ ১৭জনকে আসামীকরে মামলা দিয়ে বহু পরিবার ধ্বংস করেছেন। তিনি এমপি হলে ছাতক দোয়ারা বাসী হবে দূর্ভাগা। 


দলীয় কোন্দল থাকলেও সময়ের সাথে সাথে তা মিটে গিয়ে নেতাকর্মীরা ঝাঁকে ঝাঁকে যুক্ত হচ্ছেন সভা সমাবেশে। সবার লক্ষ্য স্বাধীনতার প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, জাতির জনক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কার জয় চাই। অলিতে গলিত পাড়া-মহল্লায় চায়ের দোকানসহ সর্বত্র নৌকার প্রার্থী মুহিবুর রহমান মানিকে নিয়ে ভোটারদের মাঝে আগ্রহ দেখা যাচ্ছে। প্রতিদিনের প্রচার-প্রচারণার অংশ হিসেবে পথসভা গণসংযোগ করছেন বিরামহীন ভাবে মুহিবুর রহমান মানিক।

 

নৌকাকে জয়ী করতে পথসভা গণসংযোগে মাঠে রয়েছেন মুক্তিযোদ্ধাগণ, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান, ছাতক পৌর সভার প্রতিষ্টাতা মেয়র, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, ৮জন ইউনিয়ন চেয়ারম্যান, প্রায় সকল ইউপি সদস্য সদস্যা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ সহ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানগণ।


সিলেট প্রেস / ০৪ জানুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০১-০৪ ০৪:২৩:৪০