সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্রবাদী দ্বারা মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ পবিত্র আল কুরআন পোড়ানোর ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে জামালগঞ্জ উপজেলা জামে মসজিদ থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল গফফার'র সভাপতিত্বে মাওলানা রায়হান বিন আরিফ এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ রশীদ আহমেদ , উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আলমগীর, যুব জমিয়ত সভাপতি মাওলানা বিলাল আহমদ সালেহী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, হাফিজ আজির উদ্দিন, স উপজেলা জমিয়তের সহসভাপতি হাফিজ আজির উদ্দিন , সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া আল মামুন, সহসাংগঠনিক সম্পাদক হাফিজ কামরুল হাসান জিয়া, জমিয়তনেতা মাওলানা রুহুল আমিন রাজাপুরী, মাওলানা মঞ্জুর আলী, মাওলানা আবু হানিফা, হাফিজ মহরম আলী,মাওলানা আব্দুল করীম, উপজেলা যুব জমিয়তের সিনিয়র সহসভাপতি হাফিজ তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইজাজুল হক এজাজ, মুফতি হুমায়ুনুর কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজ আল জাবের, উপজেলা যুব জমিয়ত নেতা মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, সহ প্রচার সম্পাদক মাওলানা সাইদুর রহমান সুমন, ক্বারী আবু সুফিয়ান নূরী, মাওলানা মঞ্জুর রশিদ আমিনি, উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা আরশাদ খান রানা , সহসভাপতি মাওলানা মাহদী হাসান রাসেল , মাওলানা ইমরান মাজহারী, মাওলানা আবু আইয়ূব , সাধারণ সম্পাদক সদর ইউপি ছাত্র জমিয়ত হাফিজ আফাজুল হাসান তানজিম , মাওলানা আমিন উদ্দিন, আনসার উদ্দিন, হাফিজ উদ্দিন প্রমুখ।
বক্তাগণ বলেন, মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন অবমাননাকারীকে জাতিসংঘের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তি ব্যবস্থা করতে হবে। অন্যতায় আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে জনবিস্ফোরণের আশংকা তৈরি হবে।যদি দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া না হয়, তাহলে বিশ্ব মুসলিমের ঐক্যবদ্ধ আন্দোলনে বিশ্ব মানচিত্র থেকে সুইডেন নামক দেশকে মুছে দেওয়া হবে।
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ




















