প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে এপেক্স বাংলাদেশের মৌসুমি ফল ও গাছের চারা বিতরণ

  • প্রকাশের সময় : ২০/০৭/২০২৬ ০৪:৫৭:৫৯ AM

Share
4

সামাজিক সংগঠন এপেক্স বাংলাদেশ দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটি গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর কার্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে মৌসুমি ফল ও গাছের চারা বিতরণ করেছে।

বিতরণ কার্যক্রমের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি অধ্যাপক এস. কে. দত্ত অনুপ। অনুষ্ঠানে জিডিএফ-এর এইচএসসি পরীক্ষার্থী ও প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি ব্রেইল পদ্ধতিতে লিখিত মানপত্র পাঠ করেন এবং প্রধান অতিথির হাতে তা তুলে দেন। মানপত্র গ্রহণ করে অধ্যাপক এস. কে. দত্ত অনুপ সেটি মাথায় তুলে সম্মান জানান এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবন-জীবিকা, শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়গুলো যথাযথ সময়ে সংশ্লিষ্ট মহলে তুলে ধরতে হবে। তাদের উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জিডিএফ-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খান। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবন-জীবিকা পরিচালনায় বিদ্যমান নানা সংকট ও আর্থিক সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তাঁর বক্তব্যে অনুপ্রাণিত হয়ে এপেক্স বাংলাদেশের উপস্থিত নেতৃবৃন্দ গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্ক পরিচালক এপেক্সিয়ান জ্ঞানেন্দ্র ধর রুমু, জাতীয় সহ-সভাপতি মাসুদুর রহমান, সাবেক জাতীয় সভাপতি রুহুল মইন চৌধুরী, সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, পিজিজি-৪ জাহাঙ্গীর আলম, জিএম মোশাররফ হোসেন, আবু হানিফ তুহিন, ডিস্ট্রিক্ট গভর্নর-৪ মোহাম্মদ ইকবাল হোসেন আরফাজ এবং এপেক্স ক্লাব অব সাউথ সুরমার সাধারণ সম্পাদক বীরেন্দ্র চন্দ্র মল্লিক।

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর সহ-সভাপতি অ্যাডভোকেট রকিব আলী খান প্রধান অতিথির হাতে মানপত্র তুলে দেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিডিএফ-এর কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, ব্রেইল শিক্ষক সমিরঞ্জন দাশ, অভিভাবক আব্দুল কুদ্দুস তালুকদার এবং শিক্ষার্থীদের মধ্যে তাহমিনা আক্তার মৌমি, রেশমা আক্তার রিয়া, অহনা বেগম, রাদিয়া জান্নাত তালুকদার, জুই রানি দাশ, আফসানা আক্তার মুন্নি ও তোফায়েল আহমেদ সোয়েব।

অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীরা অতিথিদের সম্মানে দেশাত্মবোধক গান ও সিলেটের আঞ্চলিক সংগীত পরিবেশন করে, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
 বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-২০ ০৪:৫৭:৫৯