সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ে নৌকা ডুবে তিন ভাই বোনের মৃত্যু

  • প্রকাশের সময় : ০২/০৭/২০২৩ ০৪:৫৯:৩৫ AM

Share
70

নৌকা ডুবিতে সুনামগঞ্জের সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের একই পরিবারের তিন ভাই বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, গ্রামের মাঝ বাড়ির সোহেল মিয়ার মেয়ে ফারজানা(১৩) ও মারজানা( ৮) ও ছেলে রবিন(৪)।

রোববার (০২ জুলাই) দুপুরে বাড়ির পাশে একটি হাওরে মাছ ধরতে গিয়ে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বসতঘর থেকে ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে বাড়ির পাশে হাওরে মাছ ধরতে যায় তিন ভাই বোন।

এসময় হঠাৎ ঝড়-বৃষ্টির কবলে পড়ে তাদের নৌকা ডুবে যায়। এতে নিখোঁজ হয় তিন ভাই বোন। এসময় স্থানীয়রা খোঁজাখুঁজি করে একজনের মরদেহ উদ্ধার করে।

পরবর্তীতে সুনামগঞ্জ ফায়ারসার্ভিসের ডুবুরি দল গিয়ে বাকি দুই জনের মরদেহ উদ্ধার করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিন ভাই বোনের মৃত্যুর বিষয়ের বিষয়টা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইখতিয়ার উদ্দিন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সিলেট প্রেস / ০২ জুলাই ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৭-০২ ০৪:৫৯:৩৫