বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকী, ইশবপুর ও মিরপুর গ্রামের প্রবাসীদের সামাজিক সংগঠক ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র কমিটি গঠন করা হয়েছে। এলাকার উন্নয়নে রেমিট্যান্স যোদ্ধাদের সম্পৃক্ততা আরোও বৃদ্ধি করার লক্ষ্যে বৃহস্পতিবার ওই কমিটি গঠন করা হয়েছে।
প্রবাসী দিলোয়ার হোসেন’কে সভাপতি ও কামাল হোসেন’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে গঠন হওয়া ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র ২০২৬-২৭ মৌসুমের কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দরা হলেন- সহ সভাপতি ইরশাদ হোসাইন, যুগ্ম সম্পাদক কয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া রহমান সবুজ, অর্থ সম্পাদক কাওছার আহমদ, সহ অর্থ সম্পাদক নোমান আহমদ, প্রচার সম্পাদক আলী আহমদ।
এছাড়া সংগঠনের উপদেষ্টা মন্ডলীতে স্থান পেয়েছেন- মকবুল আলম, কবি হাবিব ফয়েজি, গোলাম হোসেন, আব্দুল করিম বাবুল, শহিদুল ইসলাম ইশকার ও অলিউর রহমান অলি।
মো: রোহেল উদ্দিন, বিশ্বনাথ



















