অস্ত্রবাজি, নাশকতা ও সাইবার অপরাধের ভয়ংকর অভিযোগ

দেয়ালে ও রাস্তায় ব্যানার পোস্টার সাঁটিয়ে ছাত্রলীগ নেতা ইমরান আহমদকে খুঁজছে বিক্ষুব্ধ জনতা

  • প্রকাশের সময় : ২৩/০৬/২০২৬ ০৯:০৭:৫৮ PM

Share
5

সিলেট মহানগরীর ২৩নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদের বিরুদ্ধে অস্ত্রবাজি, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের ওপর গুলি বর্ষণ এবং ৫ আগস্ট পরবর্তী নাশকতার মাস্টারমাইন্ড হিসেবে জড়িত থাকার ভয়ংকর সব অভিযোগ উঠেছে। বর্তমানে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন দেয়ালে ও রাস্তায় পোস্টার-ব্যানার সাঁটিয়ে এই ছাত্রলীগ নেতাকে খুঁজছে।


অনুসন্ধানে এবং তাঁর ঘনিষ্ঠ কয়েকজন কর্মীর সূত্রে জানা গেছে, ইমরান আহমদ সবসময় নিজের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখতেন এবং তাঁর নিজস্ব একটি ক্যাডার বাহিনী ছিল। গত ৩১ জুলাই সিলেটে ছাত্র-জনতার আন্দোলনের ওপর যে হামলা চালানো হয়েছিল, তিনি সেখানে অন্যতম নেতৃত্ব দেন এবং ছাত্রদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোঁড়েন বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, ৫ আগস্টের পর সিলেটের বিভিন্ন এলাকায় সংঘটিত ছাত্রলীগের যত নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম হয়েছে, তার সবগুলোর মূল মাস্টারমাইন্ড হিসেবে এই ইমরানের  নাম উঠে আসছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য বুঝতে পেরে নিজের অপকর্ম ঢাকতে ইমরান আহমদ ৫ আগস্টের আগেই কৌশল পরিবর্তন করে গোপনে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান। তবে প্রবাসে থেকেও তিনি সিলেটে তাঁর অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছেন বলে তীব্র গুঞ্জন রয়েছে। সিলেটে তাঁর একটি বড় সিন্ডিকেট রয়েছে, যা ফুটপাত দখল, জোরপূর্বক চাঁদাবাজি ও দখলদারিত্বের মতো নানা অপকর্মে এখনো জড়িত।


অভিযোগ রয়েছে, দেশ থেকে পালিয়ে গেলেও ইমরান আহমদ হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো এনক্রিপ্টেড অ্যাপস ব্যবহার করে দেশে অনলাইন ভিত্তিক সাইবার অপরাধের নেটওয়ার্ক গড়ে তুলেছেন। ছাত্রলীগের ক্যাডারদের দেশে নতুন করে নাশকতার প্রশিক্ষণ ও ইন্ধন জোগানোর পেছনেও তাঁর হাত রয়েছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি ইমরান আহমদ আওয়ামী লীগের নীতি-নির্ধারণী উইং হিসেবে পরিচিত গবেষণা প্রতিষ্ঠান ‘সিআরআই’ (CRI)-এর গোপন ও সক্রিয় সদস্য ছিলেন। ৫ আগস্টের পর ধানমন্ডিতে সিআরআই কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর পুলিশ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথির সূত্র ধরে সংগঠনটির একাধিক সদস্যের সন্ধান পায়। অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর থেকে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে সক্রিয় থেকে সিআরআই-এর এই চক্রটি পুনরায় নাশকতার ছক কষছে। এরই ধারাবাহিকতায় রাজধানীতে বিভিন্ন সময়ে ঝটিকা মিছিল বের করা হয়, যেখান থেকে পুলিশ অনেককে গ্রেফতারও করেছে।


বিদেশে অবস্থান করলেও দেশে ইমরান আহমদের বিরুদ্ধে চরম জনক্ষোভ বিরাজ করছে। তিনি বর্তমানে বিভিন্ন মহলের টার্গেটে রয়েছেন এবং দেশে ফিরলে তাঁর করুণ পরিণতি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে তাঁর এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধের কারণে তাঁর নিকটাত্মীয় এবং পরিবারের সদস্যরাও চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে আত্মগোপনে দিন কাটাচ্ছেন।


সিলেট প্রেস / aa


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৬-২৩ ২১:০৭:৫৮