ছাতকে বিতর্কিত সেই এসিল্যান্ডের গাড়িচালক এখনো বহাল, উঠেছে নানা প্রশ্ন

  • প্রকাশের সময় : ০৭/০৫/২০২৬ ০৩:৫৯:১৪ AM

Share
24

ছাতক উপজেলা-এর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সরকারি কম্পিউটার ব্যবহার এবং প্রভাব বিস্তারের অভিযোগ ওঠা গাড়িচালক ইজাজুল এখনো দায়িত্বে বহাল রয়েছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।

অভিযোগ রয়েছে, পূর্বে রাজনৈতিক প্রভাবের কারণে উপজেলা পরিষদের সাবেক এক গাড়িচালককে চাকরিচ্যুত করে ইজাজুলকে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে উপজেলা পরিষদে প্রশাসনিক পরিবর্তনের পরও তিনি কার্যালয়ে অবস্থান করেন এবং বর্তমানে দৈনিক ভিত্তিতে এসিল্যান্ডের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের অভিযোগ, ইজাজুল কার্যালয়ের ভেতরে সরকারি কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন প্রশাসনিক কাজে যুক্ত থাকেন এবং এতে অফিসের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব পড়ছে।

তবে এসব অভিযোগের বিষয়ে ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম বলেন, গাড়িচালক প্রয়োজনে অফিসের কম্পিউটার ব্যবহার করতেই পারেন এবং এতে কোনো সমস্যা নেই। তার এই মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, সরকারি নিয়ম অনুযায়ী গাড়িচালকের কাজ গাড়ি চালানো, কম্পিউটার পরিচালনা নয়। বিষয়টি খতিয়ে দেখা উচিত বলে তিনি মন্তব্য করেন।

স্থানীয় সচেতন মহল বলছে, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা না নিলে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যাবে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৫-০৭ ০৩:৫৯:১৪