সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ভারতীয় মদ সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১৯ জুন) রাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের পাটীবাগ সুরমা নদীর তীর থেকে মদ সহ তাদের আটক করে পুলিশ।
আটককৃত মাদক কারবারীরা হলেন-দোয়ারাবাজার উপজেলা বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া গ্রামের আব্দুল হাসিমের পুত্র ইউসূফ আলী (৩৫) ও পাইকপাড়া গ্রামের মুজিবুর রহমানের পুত্র সুমন মিয়া (২১)।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ছাতক থানার এসআই আসাদুজ্জামান ও এএসআই শরীফ আলম পাটীবাগ এলাকায় অভিযান চালিয়ে সুরমা নদীর তীর থেকে ১৩৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ তাদের আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ছাতক থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ খান মাঈনুল জাকির মাদক সহ দু’জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।




















