সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : ১৮/০৬/২০২৩ ১২:৩৬:৫৩ PM

Share
71

সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে এক জেলে এবং বিশ্বম্ভপুর উপজেলায় নদীতে বালি উত্তোলন করতে গিয়ে দুই বালু শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুন) ভোররাতে দিরাই উপজেলার ছায়ার হাওরে মাছ ধরতে যান উপজেলার চরনারচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল মালেক। তখন প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাতের ঘটনাও ঘটতে থাকে। এক পর্যায়ে বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় আব্দুল মালিকের। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এদিকে সকাল ১০টার দিকে প্রচণ্ড ঝড়বৃষ্টির কবলে পড়ে জেলার বিশ্বম্ভপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জিনারপুর গ্রামের দুই বারকি শ্রমিকের মৃত্যু হয়। নিহত শ্রমিকরা হলেন জিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সেলিম মিয়া (২৭) ও শিশু মিয়ার ছেলে জয়নাল মিয়া (৩৫)। তারা সকালে সদর উপজেলার চলতি নদীতে বালু উত্তোলনে গিয়েছিলেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাওরে না যাওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। সেই সঙ্গে নিহত পরিবারকে নগদ অর্থ সহযোগিতা প্রদান করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।


সিলেট প্রেস / ১৮ জুন ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৬-১৮ ১২:৩৬:৫৩