সরকার হাওরাঞ্চলের দুর্ভোগ লাগবে মেগা প্রকল্প হাতে নিয়েছে : এমপি শামীমা

  • প্রকাশের সময় : ১৭/০৬/২০২৩ ০৯:৪৫:৫০ AM

Share
39

জামালগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামিমা আক্তার খানম। 


শনিবার সকালে প্রেসক্লাবের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, মো. আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম, অর্থ সম্পাদক মো বায়েজীদ বিন ওয়াহিদ, প্রচার সম্পাদক বিশ্বজিত রায়, দপ্তর সম্পাদক মো. মহসিন কবির, সাহিত্য সম্পাদক নেহার দেবনাথ, সিনিয়র সদস্য মো. দিল আহমদ প্রমূখ। 

এসময় এমপি শামীমা বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন দেশকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করে।  প্রকৃত সাংবাদিকগণের লেখনীতে তৃণমূল পর্যায়ের অন্যায় ও অপরাধচিত্র ফুটে উঠে সারাদেশে। তিনি আরও বলেন, সরকার হাওরাঞ্চলের দুর্ভোগ লাগবে মেগা প্রকল্প হাতে নিয়েছে। সরকারের উন্নয়নের সংবাদগুলো গুরুত্ব সহকারে মিডিয়ায় প্রকাশ করার জন্য অনুরোধ করেন ।


সিলেট প্রেস / ১৭ জুন ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ

আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ

প্রকাশ: ২০২৩-০৬-১৭ ০৯:৪৫:৫০