সুনামগঞ্জের জামালগঞ্জে ফেনারবাঁক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার বিকেলে ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর মাঠে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন ফেনারবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা চৌধুরী খোকন। জাকারিযা চৌধুরী পল্লবের সার্বিক সহযোগিতায় খেলায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি এড শামীমা আক্তার খানম এমপি।
বিশেষ অতিথি ছিলেন-জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা কৃষকলীগের সভাপতি জালাল মিয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ফেনারবাঁক ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও ইউপি সদস্য একলিমুর রেজা চৌধুরী মানিক, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক প্রমূখ। ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন ফেনারবাঁক বনাম ইনাতনগর।
এতে ফেনারবাঁক ০২গোলে ইনাতনগরকে ০১ গোলে পরাজিত করে।
প্রধান অতিথি বক্তব্যে এমপি শামীমা বলেন, মাদক ছেড়ে খেলায় চলো, যুবসমাজকে আলোকিত করো । খেলাধুলা ভালো পথে চলার অনুপ্রেরনা জোগায়। খেলাধুলায় মনোনিবেশ থাকলে যুব সমাজ মাদক, জোয়া, সন্ত্রাসী কর্মকান্ড থেকে বিরত থাকে । খেলাধুলা আগামী প্রজন্মকে ধব্বংসের হাত থেকে আলোর পথে চলতে সাহায্য করবে ।
হাওর জনপদের যুবসমাজ ফুটবলে মাতোয়ারা। হাওর পাড়ের জনগণের মূখে তৃপ্তির হাসি। বোরো ফসল ভালো হয়েছে। ভালো আবহাওয়ার কারণে সময়মত গোলায় ধান তুলতে সক্ষম হয়েছেন। দেরিতে পানি আসায় কৃষকেরা ঢেমি ধান কেটে অতিরিক্ত ধান সংগ্রহ করছেন। তিনি উভয় দলের ক্যাপটেন এর হাতে পুরস্কার তুলে দেন।
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ




















