মধ্যনগরে এস পি রায় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্র বিতরণ

  • প্রকাশের সময় : ১৪/০১/২০২৬ ১২:২৩:৫৭ AM

Share
236

সুনামগঞ্জের মধ্যনগরে ডা: এস পি রায় ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে ১৩/০১/২০২৬ ইং রোজ মঙ্গলবার দুপুর দুই ঘটিকায় ডা: এস পি রায় ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন ডা: এস পি রায় ফাউন্ডেশনের সভাপতি ডা: সন্তপদ রায় এর সহধর্মিণী প্রাক্তন মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিপ্রা রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় সঞ্চালনায় ছিলেন অমিত রায় চৌধুরী জয়। 


প্রধান অতিথি উজ্জ্বল রায় এর মাধ্যমে শতাধিক শীতার্ত মানুষকে শীত বস্র বিতরণ শুরু হয়।  বাংলাদেশ স্বাধীনতার পর মধ্যনগর সদর ইউনিয়নের প্রথম চেয়ারম্যান  প্রয়াত ডাঃসন্তপদ রায়ের সহধর্মিণী শিপ্রা রায় এস পি রায় ফাউন্ডেশনের নিবন্ধনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতি আহবান জানান। 

 প্রয়াত ডাঃসন্তপদ রায়ের সংক্ষিপ্ত জীবনের সৃতিচারণ সম্পর্কে তুলে ধরেন মধ্যনগর পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার।প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় সমাজসেবী সংগঠন  এসপি রায় ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রমেকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।শীতবস্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক শাখা ব্যাবস্থাপক দীপংকর সরকার দিপু,হাওর ও নদী রক্ষা আন্দোলন মধ্যনগর উজেলার আহবায়ক আসরাফ উদ্দিন হিল্লোল, সাংবাদিক অর্মীত সামন্ত,মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি আলআমিন, বিশিষ্ট ব্যবসায়ি জ্যোর্তিময় রায়,মোঃআলী হোসেন,সুদর্শন সরকার প্রমুখ।


সিলেট প্রেস / এফ.কে


কমেন্ট বক্স
আসরাফ উদ্দিন হিল্লোল, মধ্যনগর

আসরাফ উদ্দিন হিল্লোল, মধ্যনগর

প্রকাশ: ২০২৬-০১-১৪ ০০:২৩:৫৭