জামালগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার মো: মাসুদ রানা জামালগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক , জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান,সহসভাপতি শেরে আলম শেরু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন আলম, কোষাধ্যক্ষ মো: বায়েজিদ বিন ওয়াহিদ, দপ্তর সম্পাদক মহসিন কবির, প্রচার সম্পাদক বিশ্বজত রায়, সাহিত্য সম্পাদক নেহার দেবনাথ, নির্বাহী সদস্য মো: ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, মো: আব্দুল আহাদ, সদস্য দিল আহমেদ, সাইফ উল্ল্যাহ।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা বলেন, সাংবাদিকরা জাতির দর্পন। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। পিছিয়ে পড়া জনপদকে আপনারা লেখনীর মাধ্যমে তুলে ধরেন। সমাজের কোথাও অনিয়ম হলে প্রথমে আপনাদের চোখে ধরা পড়ে। আপনাদের মাধ্যমেই আমরা অনেক কঠিন কাজের তথ্য সহজে উদঘাটন করতে পারি। আপনাদের সহযোগিতা নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সমস্যা গুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।
তিনি আরও বলেন, হাওর বেষ্টিত উপজেলা জামালগঞ্জ। ধান ও মাছের ভান্ডার রয়েছে পর্যাপ্ত। এবার ধানের ফলন ভালো হয়েছে এবং আবহাওয়া ভালো থাকায় কৃষক সময়মত গোলায় ধান তুলতে সক্ষম হয়েছেন। হাওরের দেশীয় মাছ হারিয়ে যাওয়ার পথে। নতুন পানি আসছে, পোনামাছ নিধন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। উপজেলার সকল শ্রেণির জনগণের জন্য আমার অফিস থাকবে উম্মুক্ত।
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ




















