জামালগঞ্জে জমি নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে বিধবা বোন খুন

  • প্রকাশের সময় : ২৭/০৫/২০২৩ ১১:৫৫:৫১ AM

Share
56

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে জেসমিন বেগম (৩৫)নামে এক বিধবা খুন হয়েছে। নিহত জেসমিন বেগম উপজেলার ভীমখালী ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী। 

ঘাতক আশিকুর রহমান ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এঘটনায় জামালগঞ্জ থানায় খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে চাচা মাহমুদ আলীকে আটক করেছে পুলিশ। 

শনিবার সকালে উপজেলার ভীমখালী ইউনিয়নের মল্লিকপুর গ্রামে ঘটনাটি ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ভীমখালী ইউনিয়নের মল্লিকপুর গ্রামে জেসমিন বেগম ও চাচা মাহমুদ আলী পাশাপাশি বসবাস করে। সকালে জেসমিন বেগম নিজের নতুন দালানকোঠা তৈরি করতে গেলে চাচা মাহমুদ আলী বাধা দেয়। এ নিয়ে চাচার সাথে জায়গার সীমানা নিয়ে ভাতিজি জেসমিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জেসমিন বেগমকে তার চাচাতো ভাই আশিকুল দা দিয়ে গলায় কোপ দেয়। এতে জেসমিন গুরুত্বর আহত হলে পরিবারের লোকজন তাকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মো. আবু নাসের জানান, নিহতের ঘটনার সাথে জড়িত চাচা মাহমুদ আলীকে আটক করা হয়েছে। এবং ঘাতক আশিকুরকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এদিকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



সিলেট প্রেস / ২৭ মে ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ

আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ

প্রকাশ: ২০২৩-০৫-২৭ ১১:৫৫:৫১