জামালগঞ্জে বঙ্গবন্ধুর "জুলিও কুরি" শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

  • প্রকাশের সময় : ২৩/০৫/২০২৩ ০৫:২১:২০ AM

Share
49

বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। গতকাল সকালে জামালগঞ্জ উপজেলা হল রুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব এর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের অফিসারগণ, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,প্রেসক্লাবের নেতৃবৃন্দ,  উপজেলা ক্রীড়া সংস্থা, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব সভাপতির বক্তব্যে বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশ্ব শান্তি পরিষদ জুলিও কুরি শান্তি পদক প্রদান করে। তিনি এদিনটি আনন্দমুখর পরিবেশে পালন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 


আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 



সিলেট প্রেস / ২৩ মে ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ

আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ

প্রকাশ: ২০২৩-০৫-২৩ ০৫:২১:২০