বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

  • প্রকাশের সময় : ০৯/০৭/২০২৬ ০৮:০৯:২৭ PM

Share
6

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বরণ উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে সিলেট প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার উদ্যোগে কালেক্টরেট শাখার পরিচিতি ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বরণ করা হয়।


সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: হালিমুর রেজা চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান নির্বাচন কমিশনার আবুল কালাম, চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির ওসমানী মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি মাহবুব রহমান, কৃষি বিশ্ববিদ্যালয়ের সদস্য সমন্বয়নের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, ইনকাম ট্যাক্স সদস্য মামুন, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সামসু প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা সরকারি কর্মচারীদের অধিকার আদায়, কাজের পরিবেশ উন্নয়ন এবং পারস্পরিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। 


পরিচিতি সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের সমিতিতে স্বাগত জানানো হয়।


সিলেট প্রেস / aa


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-০৯ ২০:০৯:২৭