সিলেটে রথের মেলার ইজারা পেল প্রগতি এন্টারপ্রাইজ, দর উঠল ১২ লাখ ৮১ হাজার টাকা

  • প্রকাশের সময় : ০৯/০৭/২০২৬ ০৩:১৬:৫০ AM

Share
8

সিলেট নগরীর ঐতিহ্যবাহী রথের মেলার ইজারা পেয়েছে প্রগতি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাইদুল ইসলাম শাহিন সর্বোচ্চ দরদাতা হিসেবে মেলার স্টল ও দোকান থেকে টোল আদায়ের দায়িত্ব পেয়েছেন।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) সূত্রে জানা গেছে, রবিবার (৫ জুলাই) রথের মেলার ইজারা প্রক্রিয়া সম্পন্ন হয়। এ বছর ইজারা পেতে মাইদুল ইসলাম শাহিন ১২ লাখ ৮১ হাজার টাকা দর দেন। জামানত ও অন্যান্য আনুষঙ্গিক খরচসহ মোট ১৭ লাখ ২৯ হাজার ৩৫০ টাকা সিসিক কার্যালয়ে জমা দিয়েছেন তিনি।

আগামী ১৬ জুলাই থেকে শুরু হবে রথের মেলা। চলবে ২৪ জুলাই পর্যন্ত। প্রতিবছর আষাঢ় মাসে নগরীর রিকাবিবাজার এলাকায় সড়কের দুই পাশে বসে এ মেলা। এবারও ঐতিহ্য ধরে মেলা আয়োজনের প্রস্তুতি চলছে।

সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও বাজার শাখার প্রধান বিশ্বজিৎ দেব ইজারা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মাইদুল ইসলাম শাহিন বলেন, “এবারের মেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এ কাজে সনাতন ধর্মাবলম্বীসহ নগরীর সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।”


উল্লেখ্য, রথের মেলা সিলেট নগরীর অন্যতম ঐতিহ্যবাহী আয়োজনগুলোর একটি, যেখানে প্রতিবছর বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৭-০৯ ০৩:১৬:৫০