লন্ডনে ‘ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ’র মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : ০৬/০৫/২০২৫ ০৮:২৭:৪২ PM

Share
104

ড. ইউনুস সরকারের অধীনে গুম, খুন ও সৈরাচারের বিরুদ্ধে গত ৫ই মে (সোমবার) লন্ডনের আলতাব আলী পার্কে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে  যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ’। 


সংগঠনটির সাধারণ সম্পাদক আল জাবের আহমদ রুম্মান ও সহ-সাধারণ সম্পাদক বদরুদ্দোজা আকাশ এর যৌথ পরিচালনায় ও সংগঠনটির সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কমিটির উপ সাংস্কৃতিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী শ্মরন।


সমাবেশে বক্তারা বলেন, অবৈধভাবে ইউনুস সরকার ক্ষমতা দখল করার পর থেকে সারাদেশে হামলা, লুট, চাঁদাবাজি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা, মামলা, নির্যাতন, খুন করে জিম্মি করে রেখেছে দেশের জনগণকে। 


এনসিপি, বিএনপি, জামায়াত, পুলিশ, র‌্যাবকে আওয়ামী লীগের পিছনে কুকুরের মতো লেলিয়ে দিয়েছে সরকার। তাই, অনতিবিলম্বে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জোর দাবি জানানো হয়। নতুবা দেশে বিদেশে থাকা দেশপ্রেমিক জনতা দূর্বার গনআন্দোলন গড়ে তুলে ইউনুস সরকারকে পদত্যাগ করা হবে।


মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন- ‘ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ’ এর সহ-সভাপতি মো. কামরান আহমদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. সাইদুল হক তৌকির, প্রচার সম্পাদক মেহেদী হাসান মিশাল, মহিলা বিষয়ক সম্পাদক সোহাদা বেগম।


আরো উপস্থিত ছিলেন- সালমা চৌধুরী, ইমতিয়াজ আহমদ চৌধুরী আরাফাত, হাবিবুর রহমান, মোহাম্মদ হোসাইন আহমদ, লুৎফুর রহমান, মুশফিকুর রহমান, শামীম আহমেদ, দীপক কুমার দাস, আবু বক্কর জুম্মাসহ অনেকে।



সিলেট প্রেস / sa


কমেন্ট বক্স
প্রবাস ডেস্ক

প্রবাস ডেস্ক

প্রকাশ: ২০২৫-০৫-০৬ ২০:২৭:৪২