দেশ ও প্রবাসের সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুক্তরাষ্ট্র প্রবাসী এইচ এম নুরুল হক

  • প্রকাশের সময় : ২৪/০৫/২০২৬ ০৭:৩৭:১১ PM

Share
70

সিলেটসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং সিলেট সদর সমিতি ইউএসএ ইনক-এর যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নুরুল হক। 

এক শুভেচ্ছা বার্তায় তিনি সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে এই উৎসবের মাধ্যমে নতুন উদ্যম ও মানবিক মূল্যবোধের জাগরণ প্রত্যাশা করেন।

যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা ও বিশিষ্ট সমাজসেবী এইচ এম নুরুল হক বলেন, ঈদুল আযহা আমাদের জীবনে আত্মশুদ্ধি, সংযম এবং পরম সহিষ্ণুতার বার্তা নিয়ে আসে। মহান আল্লাহর দরবারে কোরবানি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এর মূল চেতনা হলো আমাদের যাপিত জীবনের সমস্ত কলুষতা ও আমিত্বকে পরিহার করা। এই উৎসবের গভীর তাৎপর্য আমাদের হৃদয়ে ধৈর্য এবং সুদৃঢ় সামাজিক বন্ধন গড়ে তোলার তাগিদ দেয়।

তিনি আরও বলেন, পৃথিবীর যেখানেই থাকি না কেন, নাড়ির টান এবং জন্মভূমির মানুষের প্রতি দায়বদ্ধতা আমরা সবসময় গভীরভাবে অনুভব করি। মানবকল্যাণ ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে হলে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি। উৎসবের এই দিনগুলোতে আমাদের প্রথম কর্তব্য হওয়া উচিত চারপাশের মানুষের মুখে হাসি ফোটানো এবং যেকোনো বৈষম্য দূর করে সম্প্রীতির সমাজ বিনির্মাণ করা। এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশন যেভাবে মানুষের মৌলিক অধিকার ও সেবায় নিয়োজিত রয়েছে, সেই ধারাবাহিকতা ভবিষ্যতে আরও বেগবান হবে।

সবশেষে এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম নুরুল হক ঈদ উদযাপনের পাশাপাশি নাগরিক দায়িত্ব পালনে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, কোরবানির পর আমাদের পরিবেশকে দূষণমুক্ত ও বাসযোগ্য রাখা আমাদেরই দায়িত্ব। আসুন, পরিচ্ছন্নতার দিকে নজর রেখে আমরা সুস্থ ও সুন্দর পরিবেশে এবারের ঈদ উদযাপন করি।



সিলেট প্রেস / এম এ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৫-২৪ ১৯:৩৭:১১