ট্রাম্পের ওপর হামলার রেশ না কাটতেই মার্কিন নাইটক্লাবে গুলি, নিহত ৪

  • প্রকাশের সময় : ১৫/০৭/২০২৪ ০১:২৩:৫৯ AM

Share
55

যুক্তরাষ্ট্রের আলাবামার বার্মিংহামের একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৯ জন। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।


বার্মিংহামের কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড এক ভিডিও বার্তায় বলেছেন, মার্কিন তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন অন্তত একজন ব্যক্তি ২৭তম নর্থ স্ট্রিটের নাইটক্লাবে রাস্তা থেকে গুলি চালিয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ একাধিক মানুষকে দেখতে পেয়েছেন কর্মকর্তারা। 


তিনি বলেন, নাইটক্লাবের ভেতরে দুই নারী এবং ফুটপাতে পাওয়া আরেক ব্যক্তিকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়। এ ছাড়া হাসপাতালে আরেকজন মারা গেছেন।


মার্কিন পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ একাধিক মানুষকে পরে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে অন্তত ৯ জন এখনো চিকিৎসা নিচ্ছেন। কী কারণে গুলি চালানো হয়েছে তাও এখন পর্যন্ত স্পষ্ট নয়।


জানা গেছে, এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।


সিলেট প্রেস / ১৫ জুলাই ২০২৪ইং/এএ


কমেন্ট বক্স
 আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৭-১৫ ০১:২৩:৫৯