রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর ইনজেকশন নেই,অপেক্ষায় সকলেই।

  • প্রকাশের সময় : ২৩/০৭/২০২৬ ০১:৩০:২৫ AM

ছবি-প্রতিনিধি

Share
1

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের জন্য দীর্ঘদিন ধরে জীবনরক্ষাকারী অ্যান্টিভেনম ইনজেকশন নেই। বর্তমানে বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেড়েছে, অথচ স্থানীয় সরকারি হাসপাতালে এখনো এ ইনজেকশনের অভাব রয়েছে। সাপে কাটা রোগীদের ব্যাপারে এলাকাবাসী চরম দুশ্চিন্তায় রয়েছে। এ কারণে এলাকার সাপে কাটা রোগীদের নিয়ে যেতে হয় ঠাকুরগাঁও সদর হাসপাতালে অথবা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে।  


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ প্রায় তিন মাস ধরে অ্যান্টিভেনম ইনজেকশন না পেয়ে ফিরে যাচ্ছেন সাপে কাটা রোগীরা। সাপে কাটার পর অনেকে কুসংস্কারের বশবর্তী হয়ে রোগীকে ওঝার কাছে নিয়ে গিয়ে ঝুঁকিতে ফেলেন। এভাবে কেউ কেউ প্রাণও হারান। 


উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কামাল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত প্রায় ৩ মাস আগে এখানে অ্যান্টিভেনম শেষ হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের অনুদানের মাধ্যমে ইতিমধ্যে কমপক্ষে ৪০টি এ্যাম্পুলের চাহিদা পাঠানো হয়েছে। আশা করছি ১০ থেকে ১৫ দিনের মধ্যে সে অ্যান্টিভেনম ইনজেকশন পাওয়া যাবে।


প্রসঙ্গত, প্রায় এক মাস আগে উপজেলার বলিদ্বারা গ্রামের রশিদুল ইসলামের মেয়ে মারুফা ৮ বছর বয়সীকে সাপে কাটলে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু এ হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন না থাকায় কিছুক্ষণ পরে মারুফা মারা যায়। 


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৬-০৭-২৩ ০১:৩০:২৫