হরিপুরে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশের সময় : ২২/০৭/২০২৬ ০৮:১৩:১৬ PM

ছবি-প্রতিনিধি

Share
11

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কারিগাঁও মাঠের রাস্তার দুই ধারে ১ হাজার ৮৪৪ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১ টার সময় কারিগাঁও মাঠ এলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উপজেলা প্রশাসনের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। 


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালামের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বরাদ্দ পাওয়া যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মো করিমুল হক, উপজেলা বিএনপির সম্পাদক আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ অন্যরা ছিলেন। 


বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। পাশাপাশি রোপণকৃত গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৭-২২ ২০:১৩:১৬