ভারতে ট্রেন দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু, আহত ৬০

  • প্রকাশের সময় : ১৭/০৬/২০২৪ ০৩:৪৮:৩৭ AM

Share
57

ভারতের পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। এ ঘটনায় কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে।


ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার শিয়ালদহের দিকে যাওয়ার পথে একটি মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিকের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। 


খবরে আরো বলা হয়, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে মালবাহী ট্রেন ধাক্কা দিয়েছে। এতে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ২৫ জন আহত হয়েছেন। হতাহতের এ সংখ্যা আরো বাড়তে পারে। 


এদিকে ট্রেন দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডলে উদ্বেগ প্রকাশ করে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


দার্জিলিংয়ের জেলা প্রশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে।


সিলেট প্রেস / ১৭ জুন ২০২৪ইং/এএ


কমেন্ট বক্স
 আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৬-১৭ ০৩:৪৮:৩৭