স্পেনে সমুদ্রে প্রস্রাব করলে ৭৩ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ১৫/০৬/২০২৪ ০৫:১০:০৩ AM

ছবি-সংগৃহীত

Share
83

স্পেনের সৈকতে বেড়াতে গিয়ে সাগরের পানিতে কোনো পর্যটক প্রস্রাব করে ধরা পড়লে ৬৪৫ পাউন্ড (প্রায় ৭৩ হাজার টাকা) জরিমানা দিতে হবে। দেশটির গ্যালিসিয়া অঞ্চলের শহর ভিগোর আইন প্রণেতারা এমন আইন করেছেন।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সিটি কাউন্সিল সৈকতের পানিতে প্রস্রাব করাকে আইনের লঙ্ঘন ও স্বাস্থ্যবিধি এবং স্যানিটারি নিয়মের লঙ্ঘন বলে চিহ্নিত করেছে।

কর্মকর্তারা পর্যটনের উচ্চ মৌসুমে সমুদ্র সৈকতে আরও বেশি পাবলিক টয়লেট স্থাপনের পরিকল্পনা করেছেন। তারা বলছেন, এর মাধ্যমে পর্যটকরা উপকৃত হবেন।

স্পেন আবর্জনা ফেলার বিরুদ্ধে সচেতনতা কর্মসূচী চালু করেছে। কেউ আবর্জনা ফেললে, সৈকতে গ্যাস সিলিন্ডার বা বারবিকিউ নিয়ে গেলে জরিমানার মুখে পড়তে হচ্ছে পর্যটকদের। সমুদ্রে সাবানের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।


সিলেট প্রেস / ১৫ জুন ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
 আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৬-১৫ ০৫:১০:০৩