নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রয়াত পল ভ্যালনের স্মরণে ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের সভা

  • প্রকাশের সময় : ২৫/০৫/২০২৪ ০৭:৩৫:০২ AM

ছবি-সংগৃহীত

Share
34

 হাকিকুল ইসলাম খোকন :: গত বুধবার ,১৫ মে ২০২৪ ,সন্ধ্যা সাতটায়  মুলধারার জনপ্রিয় বুরবন স্ট্রীট রেস্টুরেন্ট ৪০-১২,বেল ব্লুবার্ড ,বেসাইড এ মুলধারার ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাব (সিডিসি )”র সাবেক প্রেসিডেন্ট   নিউইয়র্ক কাউন্সিলম্যান  পল ভ্যালনের স্মরণে  এক সভা  অনুষ্ঠিত হয়েছে । ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাব (সিজিস)”র এর প্রেসিডেন্ট চক অ্যাপ্লিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্বরন সভায় প্রয়াত কাউন্সিলম্যানের সহধর্মিনী ,দুই তনয়া ও একমাত্র তনয় উপস্থিত স্বরন  সভায়  সবার প্রতি কৃতজ্ঞতা  প্রকাশ করেছেন ।অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জজ কেসানডা এ জনসন,কুইন সিভিল কোর্ট জজ প্রার্থী শরিকা ন্াসের কুলার এবং ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের নির্বাচিত প্রথম বাঙালি    সম্পাদক দেলোয়ার মানিক প্রমুখ সহ আরো অনেকে ।

খবর বাপসনিঊজ ।এতে উপস্থিত ছিলেন ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের সাবেক বোর্ড অফ ট্রাস্টি ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ।প্রয়াত  কাউন্সিলম্যান পল ভ্যালনের এর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট কাল নীরবতা পালন করা হয় ।শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়নের মাধ্যমে সভা শেষ করা হয় ।


সিলেট প্রেস / ২৫ মে ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
 আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৫-২৫ ০৭:৩৫:০২