মাঠে এবং মাঠের বাইরে শৃঙ্খলা ভেঙে নিয়মিতই আলোচনায় থাকেন সাব্বির রহমান। বিসিবি বিভিন্ন সময়ে ক্রিকেট থেকে নিষিদ্ধও করেছে তাঁকে। এবার দলীয় শৃঙ্খলা ভেঙে ক্লাব থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন লেজেন্ডস অব রূপগঞ্জের এই ব্যাটার।
এ ব্যাপারে রূপগঞ্জ ক্লাব কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে সত্যতা স্বীকার করেন। বুধবার ফতুল্লায় শেখ জামাল ধানমন্ডির বিপেক্ষ ম্যাচ ছিল সাব্বিরের দল রূপগঞ্জের। তিনি ছাড়া দলের বাকি খেলোয়াড়রা নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত ছিলেন।
সকাল ৯টায় ম্যাচ শুরু হয়ে গেলেও ভেন্যুতে উপস্থিত হতে পারেননি মিডলঅর্ডার এই ব্যাটার। রূপগঞ্জ দলের একজন সদস্য বলেন, ‘সোয়া ৮টার দিকে ঢাকা থেকে এক অফিসিয়ালকে ফোন করে সাব্বির জানায়, ম্যাচ খেলবে। এ রকম হাজারটা অভিযোগ আছে তার বিরুদ্ধে। কোচ, ট্রেনার কারও কথা শোনে না। দলের কোনো নিয়ম মানে না সে।’ দলীয় শৃঙ্খলা ভাঙার অপরাধে জরিমানা করা হতে পারে সাব্বিরকে।
আন্তর্জাতিক ডেস্ক




















