ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

  • প্রকাশের সময় : ২৫/০৫/২০২৬ ০৮:৪৬:০৫ PM

Share
15

ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী ইবনে জাহান তানভীর। সম্প্রতি ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


রোববার (২৪ মে) ক্লাব কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত এক অফিশিয়াল পত্রের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


ক্লাবের দায়িত্বশীল সূত্র জানায়, ইবনে জাহান তানভীরের ব্যক্তিগত যোগ্যতা, সুদৃঢ় সামাজিক অবস্থান এবং স্থানীয় ক্রীড়া ও সামাজিক উন্নয়নের প্রতি তাঁর বিশেষ আগ্রহ ও দীর্ঘদিনের অবদান বিবেচনা করেই ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি তাঁকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে মূল্যায়ন ও চূড়ান্ত করেছে।


ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, নবনিযুক্ত সহ-সাংগঠনিক সম্পাদক ইবনে জাহান তানভীরের সক্রিয় অংশগ্রহণ, বলিষ্ঠ সাংগঠনিক দক্ষতা এবং দূরদর্শী কর্মপরিকল্পনা ক্লাবের সার্বিক অগ্রগতি, ঐতিহ্য রক্ষা ও ক্রীড়াঙ্গনে সাফল্যের ধারা বজায় রাখতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।


এদিকে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনের গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদে মনোনীত হওয়ার পর ইবনে জাহান তানভীর মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং ক্লাবের সকল স্তরের কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি তাঁর এই নতুন ও গুরুদায়িত্ব যথাযথভাবে পালনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেছেন।


ঐতিহ্যবাহী এই ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক পদে তানভীর মনোনীত হওয়ায় সিলেটের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে তাঁকে নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।


সিলেট প্রেস / aa


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৫-২৫ ২০:৪৬:০৫