মুরগিকে টিয়া বানিয়ে অনলাইনে বিক্রির বিজ্ঞাপন

  • প্রকাশের সময় : ০৬/০৫/২০২৩ ০৪:২৩:৪৫ AM

Share
53

বর্তমানে প্রযুক্তির কল্যাণে ঘরে বসেই ক্রয়-বিক্রয় করা যায় বিভিন্ন জিনিষ। তেমনি অপ্রয়োজনীয় যেকোনো জিনিষ বিক্রি করা যায় সামজিক যোগাযোগ মাধ্যমে।

এভাবে অনলাইনে বিভিন্ন ক্রয়-বিক্রয় হয়ে থাকে। কিন্তু এবার মুরগিকে সবুজ রঙ করে টিয়া পাখি বলে অনলাইনে বিক্রির চেষ্টা করেছেন এক ব্যক্তি। অনলাইনে মুরগিটির দাম দেওয়া হয়েছে ৬ হাজার ৫০০ পাকিস্তানী রুপি।

যা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ৫শ' টাকার মতো। অনলাইনে এমন পোষ্ট দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। জনপ্রিয় একটি অনলাইন শপে এই কান্ড ঘটান পাকিস্তানের এক নাগরিক।

শনিবার (৬ মে) পাকিস্তান গণমাধ্যেমের এক প্রতিবেদনে বলা হয়, অনলাইন মার্কেটপ্লেস ওএলএক্সে একটি সবুজ রঙের মুরগিকে টিয়া হিসেবে বিক্রি করতে গিয়ে পাকিস্তানের করাচিতে ধরা পড়েছেন ঐ ব্যক্তি।


সিলেট প্রেস / ০৬-০৫-২০২৩ এস ছামি


কমেন্ট বক্স
 আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৫-০৬ ০৪:২৩:৪৫