কানাইঘাট থানার ওসি মো: আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নি:) আমিনুল ইসলাম, এসআই (নি:) সোহাগ চৌধূরী সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা কালে কানাইঘাট জিআর ৮৯/২২ এর ০১ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামী জাবির আহমদ (২৬), পিতা-আজির উদ্দিন, গ্রাম-বড় ফালজুর (বর্তমানে ময়নার পাহাড়),থানা-কানাইঘাট, সিলেটকে ইং ২১/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ০১:৩০ ঘটিকার সময় কানাইঘাট থানাধীন বড় ফালজুর এলাকা হইতে গ্রেফতার করেন। এছাড়াও কানাইঘাট সিআর ৩৪৪/২৫ এর পরোয়ানাভুক্ত আসামী শিরিন আক্তার, স্বামী-আব্দুর রহিম, সাং-নয়তালুক, থানা-কানাইঘাট, জেলা-সিলেটকে ইং ২০/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ২০:৩০ ঘটিকার সময় কানাইঘাট থানাধীন নয়াতালুক এলাকা হইতে গ্রেফতার করেন। অদ্য ধৃত আসামীদ্বয়কে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মুফিজুর রহমান নাহিদ


















