গণঅধিকার পরিষদের যুব উইংস ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন সিলেটের উদীয়মান যুবনেতা জোবায়ের আহমেদ তোফায়েল। নবগঠিত এই কমিটিতে তাকে সহ-স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
জোবায়ের আহমেদ তোফায়েল সিলেট জেলা যুব অধিকার পরিষদের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি সিলেট সদর উপজেলার একজন কৃতি সন্তান এবং আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় বেশ পরিচিত ও জনপ্রিয়। আরও যুব অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন সিলেট বিভাগীয় উপকমিটির প্রধান অংকুর দাস অপু সহ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে জায়গা করে নিছেন মৌলভীবাজার জেলা যুব অধিকার পরিষদ এর সাবেক সভাপতি জোবায়ের আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন আল আমিন আহমেদ ও মোঃ কামাল।
দলীয় সূত্রে জানা যায়, যুব অধিকার পরিষদকে দেশব্যাপী আরও গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি সম্প্রসারণ ও পুনর্গঠন করা হয়েছে। সিলেটের এই ৫ জন শীর্ষ নেতৃত্বের বিগত দিনের সাংগঠনিক দক্ষতা ও সক্রিয় ভূমিকার মূল্যায়ন করে কেন্দ্রীয় কমিটিতে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে কেন্দ্রীয় কমিটিতে এই শীর্ষ নেতৃত্বের স্থান পাওয়ায় সিলেট জেলা ও বিভিন্ন উপজেলার গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ প্রকাশ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
এক প্রতিক্রিয়া এই ৫ শীর্ষ নেতৃত্ব ও কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তা সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। তরুণ সমাজকে সাথে নিয়ে যুব অধিকার পরিষদকে আরও এগিয়ে নিতে এবং জনগণের স্বাস্থ্য ও চিকিৎসা সেবার অধিকার আদায়ে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করব।




















