ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোহাগের আপিল

  • প্রকাশের সময় : ০৬/০৫/২০২৩ ১১:৩৪:০৭ AM

Share
59

 অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছেন বাফুফের সাবেক এই কর্মকর্তা।

৫ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিলটি করেন সোহাগের আইনজীবী। অবশ্য এর জন্য মোটা অংকের কোর্ট ফিও জমা দিতে হয়েছে বাফুফের সাবেক সাধারণ সম্পাদককে। জানা গেছে, নিয়মানুযায়ী সোহাদের নিষেধাজ্ঞা নিয়ে শুনানি হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।

এর আগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ১৪ এপ্রিল আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে।

ফিফার নিষেধাজ্ঞা দেওয়ার ২১ দিনের মধ্যে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করতে হয়। ফিফা থেকে ২ বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি ১০ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে সোহাগকে। সেই জরিমানা এক মাসের মধ্যে পরিশোধের সময়সীমা বেধে দেয় ফিফা। 


সিলেট প্রেস / ০৬-০৫-২০২৩ এস ছামি


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৫-০৬ ১১:৩৪:০৭