জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ জামালগঞ্জ উপজেলায় প্রাথমিকের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ওয়াহিদা চৌধুরী ।তিনি শিক্ষার্থীদের ক্লাসমুখী ও নানামুখী পদক্ষেপ এবং শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।
ওয়াহিদা চৌধুরী নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি তার সাফল্যের জন্য উপজেলা প্রশাসন, উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) , বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ওয়াহিদা চৌধুরী বলেন, এই পুরষ্কার পাওয়ার মাধ্যমে আমার দায়িত্বটা আরও বেড়ে গেল।এই পেশায় এসেছি ভালোবেসে।এজন্য ছাত্রদের যতটা দেওয়া সম্ভব তার সবটুকুই দিতে চেষ্টা করি। শিক্ষা ছাড়া পরিবার, সমাজ ও দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই শিক্ষার প্রতি সরকারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতন নাগরিক সবাইকে গুরুত্ব দিতে হবে।
নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ওয়াহিদা চৌধুরী একজন শিক্ষার্থী বান্ধব শিক্ষক।শ্রেণিকক্ষে তিনি যথেষ্ট সময় দেন।এ ব্যাপারে তিনি অতুলনীয়। শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের যতটা দেওয়ার কথা, তাতে তাঁর কোনো ঘাটতি থাকে না।আমি যতটুকু আশা করি তিনি তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করেন। আর শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নে তার বিশেষ ভূমিকা রয়েছে।
উল্লেখ্য , তিনি জামালগঞ্জ উপজেলার প্রথম আইসিটি এম্বাসেডর( প্রাথমিক)হিসেবে দীর্ঘদিন যাবত সুনামের সহিত কাজ করে যাচ্ছেন ও করোনাকালীন শিক্ষা ব্যবস্থায় বিশেষ অবদান রাখায় জেলা প্রশাসন কর্তৃক করোনা যোদ্ধা সম্মাননা লাভ করেন। এছাড়াও তিনি বাংলা বিষয়ের মাস্টার ট্রেইনার হিসাবেও কাজ করে যাচ্ছেন।
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ




















