যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপ সেই লক্ষ্যে কাজ করছে।
রোববার (২৬ জুলাই) নগরের আম্বরখানা দরগা গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন কর্মসূচি শেষে কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা বলেন।
স্কুলের প্রধান শিক্ষিকা ফাতেমা জাফরিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সভাপতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবী আব্দুল আলিম জুয়েল।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবী মীর জিলহাজ আহমদ ও আব্দুল মুমিন মুকুট। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাট্য অভিনেতা আফজল হোসেন, রুনা আক্তার, আশরাফুল আলম মাশরাফি, আব্দুর রহমান সানি ও নাদিম আহমদ টিপু প্রমুখ।




















