বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) দুপুরে সমিতির মধুবন সুপার মার্কেটের ৩য় তলাস্থ কার্যালয়ে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মো. ইয়াহইয়া চৌধুরী এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ২০ জুলাই ২০২৬ সকাল ১১টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৪ আগস্ট সকাল ১১টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১০ আগস্ট সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ, ১৩ আগস্ট সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১৮ আগস্ট সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই, ২০ আগস্ট সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মনোনয়ন সংক্রান্ত আপিল, ২২ আগস্ট সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার, ১২ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ, গণনা ও ফলাফল প্রকাশ।
প্রধান নির্বাচন কমিশনার মো. ইয়াহইয়া চৌধুরী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সকল সদস্য ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।




















