সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও মৌসুমী ফল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ সিলেট জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে শনিবার (২৭ জুন) বাদ জোহর সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের গঙ্গানগরস্থ রহিমা মাদ্রাসা ও এতিমখানায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গঙ্গানগর মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোর্সেদ আহমদ মুকুল।
জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সিলেট জেলা শাখার আহ্বায়ক মনজুর আহমদের সভাপতিত্বে এবং মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সাজেদুল ইসলাম সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির দপ্তর সম্পাদক এম এ মালেক এবং সিলেট জেলা বিএনপির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমেল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে মোর্সেদ আহমদ মুকুল বলেন, শীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর আদর্শ ও দেশপ্রেমকে বুকে ধারণ করে বর্তমান স্বৈরাচারমুক্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারাকে সুসংহত করতে পেশাজীবী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর পেশাজীবী পরিষদের সদস্য সচিব ফরহাদ আহমদ, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ, সদস্য আনছার উদ্দিনসহ জেলা ও মহানগর জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
মাহফিল শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের পর মাদ্রাসার এতিম ও সমবেত শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়।




















