চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় সীমিত ওভারের বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। উদ্বোধনী ম্যাচে আগামী ৫ অক্টোবর মুখোমুখি হবে গেল আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড। এর দুইদিন পরই মাঠে নামছে বাংলাদেশ। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ লড়াই।
মোট ছয়টি ভেন্যুতে খেলবে নিজেদের ম্যাচগুলো তামিম বাহিনী। এর মধ্যে দুইটি করে ম্যাচ খেলবে কলকাতা, পুনে ও ধর্মশালায়। এ ছাড়া একটি করে ম্যাচ খেলবে ব্যাঙ্গালুরু, মুম্বাই ও দিল্লিতে। প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে।




















