মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে যা বলছে গ্রামীণফোন

  • প্রকাশের সময় : ২৪/০৭/২০২৪ ০৬:০৭:৫৫ AM

ছবি-সংগৃহীত

Share
130

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। তবে শুরুতে সবাই ইন্টারনেট পাচ্ছেন না।


জরুরিসেবা, আর্থিক ও ব্যবসাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমসহ কিছু খাতকে প্রাধান্য দিয়ে ইন্টারনেট চালু হয়েছে।


এদিকে মোবাইল ইন্টারনেট এখনো বন্ধ রয়েছে।

 

এ বিষয়ে দেশের অন্যতম অপারেটর গ্রামীণফোন বলছে, ইন্টারনেট চালুর জন্য সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারা।  


এ বিষয়ে গ্রামীণফোন এক বিবৃতিতে জানায়, দেশের  চলমান পরিস্থিতি বিবেচনায় সরকার দেশের মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে।


এ  বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইতোমধ্যেই মিডিয়াতে তার বক্তব্য দিয়েছেন।  আমাদের মোবাইল ইন্টারনেট সেবা পুনরায় চালু করার ক্ষেত্রে কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল।


এই বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছি।


সিলেট প্রেস / ২৪ জুলাই ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
 তথ্যপ্রযুক্তি ডেস্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৭-২৪ ০৬:০৭:৫৫