রাতের মধ্যেই ইন্টারনেট চালুর চেষ্টা চলছে: পলক

  • প্রকাশের সময় : ২৩/০৭/২০২৪ ১০:৩২:৪৮ AM

ছবি-সংগৃহীত

Share
103

আজ রাতের মধ্যেই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


দেশজুড়ে বন্ধ থাকা ইন্টারনেট সেবার বিষয়ে সুখবর দিয়েছেন ডাকা টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (২৩ জুলাই) বিকালে এই তথ্য জানিয়েছেন তিনি।


প্রতিমন্ত্রী বলেন, ‘সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে। আজ রাতের মধ্যেই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর সর্বোচ্চ চেষ্টা চলছে।


এদিকে, দেশের কিছু জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট সচল হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক। তারা বলেছেন, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের কোথাও ইন্টারনেট সংযোগ সচল হয়নি।


মঙ্গলবার (২৩ জুলাই) আলাপকালে ইমদাদুল হক জানান, দেশের কোথাও ইন্টারনেট সংযোগ সচল হলে সবার আগে সংযোগদাতারা জানবেন। তারপর গ্রাহকরা জানবেন। আমরাই তো কিছু জানি না। গ্রাহকরা এমন তথ্য কোথায় পেলেন?

 

তিনি বলেন, মঙ্গলবার দুপুর একটার দিকে আমরা মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে যাব। সেখানকার পরিস্থিতি দেখব। আমরা মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, চেষ্টা চলছে আজ রাতের মধ্যে ব্রডব্যান্ড সংযোগ সচল করার। তবে, সঞ্চালন লাইন যদি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় তবে হয়তো সময় লাগবে।


দেশজুড়ে ইন্টারনেট বন্ধ থাকায় সব ধরনের ডিজিটাল সেবায় ধস নেমেছে। এতে দেশের মানুষের স্বাভাবিক জীবন যাপনেও বড় ধরনের ধাক্কা লেগেছে। মোটা অঙ্কের অর্থনৈতিক লোকসান গুণতে হচ্ছে ব্যবসায়ীদের।’


ইন্টারনেট না থাকায় মানুষ সামাজিকমাধ্যমে ঢুকতে পারছে না। ইন্টারনেটভিত্তিক ভয়েস ও ভিডিও কল সুবিধারও বাইরে আছেন তারা। এছাড়া অনলাইনে লেনদেনসহ নিত্যদিনের বিভিন্ন কাজ ব্যাহত হচ্ছে।
 

কয়েক কোটি মানুষের জীবিকা নির্ভর করছে মোবাইলভিত্তিক অর্থনৈতিক সুবিধার (এমএফএস) ওপর। গেল কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকায় তাদের হাত এখন কপর্দকশূন্য হয়ে পড়েছে।
 

প্রিপেইড গ্যাস ও বৈদ্যুতিক মিটারেও রিচার্জ করা সম্ভব হচ্ছে না। ঢাকা ও ঢাকার বাইরের শত শত গ্রাহক বিদ্যুৎহীন অন্ধকারে দিন কাটাচ্ছেন।
 

মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে বৃহস্পতিবার বিকেলে আগুনের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ব্রডব্যান্ড সঞ্চালন লাইন। এরপর রাত ৯টার পর থেকেই বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা।


ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি বলছে, সাবমেরিন ক্যাবল, আইটিসি থেকে আইআইজি হয়ে আইএসপিদের সরবরাহ করা দৈনিক ৩ হাজার জিবিপিএস ব্যান্ডউইথের পুরোটাই বন্ধ আছে।


সিলেট প্রেস / ২৩ জুলাই ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
 তথ্যপ্রযুক্তি ডেস্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৭-২৩ ১০:৩২:৪৮