কিডনিতে পাথর কেন হয়?

  • প্রকাশের সময় : ১৮/০৫/২০২৪ ০১:৪৭:৫৭ AM

সংগৃহীত ছবি

Share
156

কিডনিতে পাথর জমার বা তৈরি হওয়ার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে কিছু কিছু বিষয় কিডনিতে পাথর তৈরীর কারণ বলে বিবেচিত হয় যেমন-


শরীরে পানি স্বল্পতা। পানি কম খাওয়া।


বারবার কিডনিতে ইনফেকশন হওয়া এবং এর জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা না করা।


অত্যাধিক পরিমাণে দুধ, পনির বা দুগ্ধজাত খাবার খাওয়ার অভ্যাস।


শরীরে ক্যালসিয়ামের মাত্রা অতিরিক্ত আধিক্য।


কিডনিতে পাথর হওয়ার উপসর্গ-


রক্তবর্ণের প্রস্রাব।


বমি বমি ভাব। অনেক সময় বমিও হতে পারে।


কোমরের পিছন দিকে ব্যথা হওয়া। এ ব্যথা তীব্র তবে সাধারণত খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। ব্যথা কিডনির অবস্থান থেকে তলপেটে ছড়িয়ে পড়তে পারে।


সিলেট প্রেস / ১৮ মে ২০২৪ইং/এএ


কমেন্ট বক্স
 লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৫-১৮ ০১:৪৭:৫৭