বিপুল উৎসাহ, আনন্দঘন উচ্ছ্বাসের মধ্য দিয়ে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২রা মার্চ) জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের নেতৃত্বে সকল সদস্যের সরব উপস্থিতিতে সকাল ৮ঘটিকায় সিলেটের জৈন্তাপুর থেকে যাত্রা শুরু করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেমন গার্ডেন রিসোর্ট ও অন্যান্য পর্য্যটন কেন্দ্রে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
আনন্দ ভ্রমণ উপলক্ষে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য আবুল হোসেন মোহাম্মদ হানিফ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধরণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, সহ-সভাপতি রাসেল মাহফুজ, সদস্য জাহিদুল ইসলাম, সাজ উদ্দিন সাজু, বিলালুর রহমান, সোয়াইবুর রহমান, মো: আব্দুল্লাহ, ইউসুফুর রহমান, তোফায়েল আহমেদ, মোরাদ হাসান প্রমুখ।
দিনব্যাপী মৌলভীবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্য্যটন পর্যটন এলাকা (লেমন গার্ডেন রিসোর্ট, লাউয়াছড়া গবেষণা কেন্দ্র, বদ্যভূমি, শ্রীমঙ্গল চা বাগান) পরিদর্শন করে বিকেলে মৌলভীবাজার মামার বাড়ি রেষ্টুরেন্টে মধ্যাহৃ ভোজ শেষে ভ্রমনের সমাপ্তি করা হয়।
সিলেটপ্রেস প্রতিবেদক




















