দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে নতুন সদস্য হলেন যারা

  • প্রকাশের সময় : ১৮/০২/২০২৪ ০৮:০৬:১৬ AM

ছবি- সংগৃহীত

Share
49

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র মাসিক সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও নতুন ৩ জনকে সদস্য করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় উপজেলা শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সভায় নতুন সদস্যদের আবেদন যাচাই-বাছাই করে ৩ জনকে সদস্য করার সিদ্ধান্ত নেয়া হয়।


প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল প্রমুখ।


সভার শেষ পর্যায়ে নতুন সদস্য হতে ইচ্ছুকদের আবেদন যাচাই-বাছাই শেষে সর্ব- সম্মতিতে ৩ জনের আবেদন গ্রহণ করে সদস্য হিসেবে নেয়ার সিদ্ধান্ত হয়। তারা হলেন- মোহাম্মদ আব্দুল মালেক (যুগভেরী), হাবিবা আক্তার (শুভ প্রতিদিন) ও পাবেল আহমদ (আজকের সিলেট)।


সিলেট প্রেস / ১৮ ফেব্রুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০২-১৮ ০৮:০৬:১৬