সাংবাদিক রেজা রুবেলকে হত্যার হুমকি, জিডি

  • প্রকাশের সময় : ২৭/০১/২০২৪ ০৭:৫৯:৩১ AM

সংগৃহীত ছবি

Share
62

সিলেট প্রতিদিন২৪ডটকম'র স্টাফ ফটো সাংবাদিক রেজা রুবেলকে মোবাইলে কল দিয়ে হত্যার হুমকি দিয়েছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। এ ব্যাপারে তিনি সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করেছেন।  




শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় তিনি সাধারণ ডায়রির (নং ২৬৫৬) আবেদন করেন।  




ডায়রি সূত্রে এবং রেজা রুবেলের সাথে সরাসরি কথা বলে জানা যায়, আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট প্রতিদিনের অফিসে অবস্থানকালে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে ০১৭৫৯৭২৬৬৫২ নম্বর থেকে একটি কল আসে।




কল দিয়ে ওই ব্যক্তি তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। রেজা তার পরিচয় ও গালাগালের কারণ জানতে চাইলে তিনি তাকে এমসি কলেজ গেইটে যেতে বলেন। সেখানে গেলে তার হাত, পা কেটে হত্যারও হুমকি দেন।




তার এমন আচরণ ও হুমকিতে রেজা রুবেল জান-মালের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও সাধারণ ডায়রিতে উল্লেখ করেন।  




এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।  


সিলেট প্রেস / ২৭ জানুয়ারি ২০২৪/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০১-২৭ ০৭:৫৯:৩১