আখে‌রি জুমায় অংশ নিতে শাহজালাল দরগাহ মসজিদে মুস‌ল্লিদের ভিড়

  • প্রকাশের সময় : ২১/০৪/২০২৩ ০৭:১৭:৪৯ AM

Share
64

আখে‌রি জুমায় অংশ নিতে সিলেটের শাহজালাল দরগাহ মসজিদে মুস‌ল্লিদের ভিড় দেখা গেছে। সিলেট নগরী ও আশপাশ এলাকার লোকজন তাদের সন্তান‌দের স‌ঙ্গে ক‌রে শাহজালাল দরগাহ মসজিদে আখে‌রি জুমার নামাজ পড়‌তে এ‌সে‌ছেন। স‌রেজ‌মি‌ন দেখা যায়, বেলা ১১টা থে‌কে মস‌জি‌দে মুস‌ল্লিরা প্রবেশ কর‌তে শুরু ক‌রেন। যতই আজানের সময় ঘনিয়ে আসছিল, মুস‌ল্লি‌দের আনাগোনা বাড়‌তে থা‌কে। অ‌নে‌কেই বৃষ্টি উপেক্ষা করেই দূরদূরান্ত থেকে ছু‌টে এসেছেন রমজা‌নের শেষ জুমার নামাজ আদায় কর‌তে।


অ‌নেক মুস‌ল্লি‌কে শাহজালাল দরগাহ মসজিদে নামাজ পড়‌তে আসা‌র মুহূর্ত ক্যামেরাব‌ন্দি কর‌তে দেখা গে‌ছে। বে‌শিরভাগই ক্লিক ক্লিক শ‌ব্দে সেল‌ফি‌তে ছবি জমা ক‌রছেন ফোনে।


বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) রমজানের শেষ শুক্রবারে জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। তার উম্মতরা তারই ধারাবাহিকতায় এদিন জুমার নামাজের পর নফল নামাজ আদায় করেন ও বিশেষ দোয়া করেন।



সিলেট প্রেস / ২১ এপ্রিল ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
ধর্ম ডেস্ক :

ধর্ম ডেস্ক :

প্রকাশ: ২০২৩-০৪-২১ ০৭:১৭:৪৯