দানবাক্সের টাকা গণনা অব্যাহত থাকলে আদালতে যাওয়ার ইঙ্গিত শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষের

  • প্রকাশের সময় : ১২/০৭/২০২৬ ০৩:২১:৪১ PM

Share
12

হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনার বর্তমান প্রক্রিয়া অব্যাহত থাকলে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে মাজার কর্তৃপক্ষ। শনিবার দানবাক্সের টাকা গণনার সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ ইঙ্গিত দেন মাজারের খাদেম ফতেহউল্লাহ আল আমান।

তিনি বলেন, “ভবিষ্যতে যদি শাহজালাল (রহ.) মাজার এভাবেই চলে, অর্থাৎ দানবাক্সের টাকা ব্যবস্থাপনা ও গণনার বর্তমান পদ্ধতি অব্যাহত থাকে, তাহলে আমরা উচ্চ আদালতে যেতে পারি।

ফতেহউল্লাহ আল আমান বলেন, মাজার কর্তৃপক্ষ স্বচ্ছতার বিপক্ষে নয়। তিনি বলেন, আমরা স্বচ্ছতার বিপক্ষে না। সরকার এসে দেখুক আমরা কীভাবে এটা পরিচালনা করছি। টাকা কোথায় ব্যবহার করছি, কোথায় দান করছি, নাকি আমরা একাই খেয়ে ফেলছি—এসে দেখুক। আমরা তাদের স্বাগত জানাই।

তিনি দাবি করেন, মাজার কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় দানবাক্সের অর্থের হিসাব-নিকাশ ও ব্যয় পরিচালনা করে আসছে। তবে বর্তমান প্রশাসনিক ব্যবস্থাপনায় দানবাক্সের অর্থ গণনার পদ্ধতি স্থায়ীভাবে অব্যাহত থাকলে বিষয়টি আইনি প্রক্রিয়ায় নেওয়ার বিষয়টি তারা বিবেচনা করবেন বলে জানান।

মাজার কর্তৃপক্ষের এ বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৭-১২ ১৫:২১:৪১