ওসমানীনগরে ভূয়া সাংবাদিক গ্রেফতার

  • প্রকাশের সময় : ১৬/০৪/২০২৩ ০৩:৪৫:০৩ AM

Share
65

সূত্রঃ ওসামনীনগর থানার মামলা নং-২২ তারিখ: ১৬/০৪/২০২৩খ্রি. ধারা-৪১৯/৪২০ পেনাল কোড।

গত ১৫/০৪/২০২৩খ্রি. সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় ওসমানীনগর থানাধীন দক্ষিন গোয়ালাবাজারস্থ জনৈক এম এইছ রুবেল (৩৮) এর রুবেল এন্টারপ্রাইজ নামক ভাঙ্গারীর দোকানে প্রতারক কাওসার আহমেদ (৩০), পিতা-হাসান আলী, মাতা-নুরচান বিবি, সাং-খাদিমপুর, ০৩নং ওয়ার্ড, ১নং উমরপুর ইউ/পি,  থানা-ওসমানীনগর, জেলা-সিলেট 

একটি ক্যামেরা নিয়ে প্রবেশ করে দোকান এর ভিতরে ভিডিও করে এবং নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। তখন  দোকানের মালিক এম এইছ রুবেল তাহাকে কোন পত্রিকার সাংবাদিক জিজ্ঞেস করিলে সে   *info* টেলিভিশন চ্যানেলের সাংবাদিক পরিচয় দেয়। তখন উক্ত ভাঙ্গারি দোকানের মালিকসহ উপস্থিত লোকজন তাহার পরিচয়পত্র দেখাতে বললে সে কোন পরিচয়পত্র প্রদর্শন না করে বিভিন্ন রকমের কথা বলে বুঝানোর চেষ্টা করে। বিষয়টি ৫নং গোয়ালাবাজার ইউ/পি ৭নং ওয়ার্ড মেম্বার আলমগীর হোসেন তাৎক্ষনিক থানায় সংবাদ দিলে থানা পুলিশ গোয়ালাবাজারস্থ জনৈক এম এইছ রুবেল (৩৮) এর ভাঙ্গারী দোকানে গিয়ে উপস্থিতিত লোকজনের সম্মূখে পুনরায় জিজ্ঞেস করেন এবং তার কথাবার্তায় সে একজন মিথ্যে পরিচয় দানকারী প্রতারক হিসেবে সন্দেহ হওয়ায় তাহাকে আটক করে থানায় নিয়ে আসেন।

অতঃপর সূত্রোক্ত মামলা রুজু হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সিলেট প্রেস / ১৬ এপ্রিল ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-০৪-১৬ ০৩:৪৫:০৩