বন্যার প্রভাবে লোকালয়ে বন্যপ্রাণীর আনাগোনা, জৈন্তাপুরে প্রাণ গেল চিতাবাঘের

  • প্রকাশের সময় : ১৪/০৭/২০২৬ ০৯:৫৬:৪০ AM

Share
3

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় সিলেট গ্যাস ফিল্ড সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কের 'বাঘের সড়ক' এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় একটি বিরল প্রজাতির চিতাবাঘের মৃত্যু হয়েছে। সোমবার (তারিখ) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের পাশে চিতাবাঘটির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। ধারণা করা হচ্ছে, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণীটির মৃত্যু হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, চলমান বন্যায় বনাঞ্চল ও প্রাকৃতিক আবাসস্থল প্লাবিত হওয়ায় চিতাবাঘ, সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয়ের কাছাকাছি চলে আসছে। ফলে একদিকে মানুষ ও বন্যপ্রাণীর মুখোমুখি হওয়ার ঘটনা বাড়ছে, অন্যদিকে সড়ক দুর্ঘটনায় বন্যপ্রাণীর মৃত্যুও বৃদ্ধি পাচ্ছে।

প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা ব্যক্তিরা বনাঞ্চল সংলগ্ন সড়কগুলোতে চালকদের আরও সতর্কভাবে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি লোকালয়ে কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে স্থানীয় বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করেছেন।
সচেতন মহলের মতে, বন্যার এই সময়ে মানুষ ও বন্যপ্রাণী—উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং বনাঞ্চল সংলগ্ন সড়কে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-১৪ ০৯:৫৬:৪০