তালতলায় দুটি হোটেল সিলগালা আটক ৬

  • প্রকাশের সময় : ২৪/০৬/২০২৬ ০৩:০৬:৩১ PM

Share
11

সিলেটের তালতলার দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৬ নারী-পুরুষকে আটক করা হয়েছে। অনৈতিক কাজের অভিযোগে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

আটককৃতরা হলেন ফয়জুল ইসলাম ফয়েজ (৫০), আলাউর রহমান আলম (২৮), আলমগীর (৩৫), ইভা আক্তার (২০), সালমা আক্তার রোকেয়া (৪২) ও নাজমিন আক্তার (৩০)।

পুলিশ জানায়, তালতলার রহমানিয়া বোর্ডিং ও ছাদী গেস্ট হাউজ থেকে তাদের আটক করা হয়। সেই সাথে দুটি হোটেলকেই সিলগালা করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৬-২৪ ১৫:০৬:৩১