হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ-মিছিল

  • প্রকাশের সময় : ০১/০৪/২০২৬ ১১:৫৯:১৯ PM

ছবি-প্রতিনিধি

Share
27

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিকারী বিধান রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। বুধবার (১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার নেকমরদ গরুহাটি মাঠ থেকে একটি মিছিল বের হয়ে হাটের মূল সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে জড়ো হন। এ সময় তারা বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান, রাসুলের দুশমনেরা, হুশিয়ার সাবধান নারায়ে তাকবির, আল্লাহু আকবর সহ বিভিন্ন স্লোগান দেন।


হেফাজতে ইসলামের উপজেলা আমির মাওলানা শামসুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন- হেফাজতে ইসলামের ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা শাহী এমদাদুল হক, সেক্রেটারি মুফতি শরিফুল ইসলাম, (পীরগঞ্জ) সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, গনঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশীদ, জামায়াতে ইসলামীর জেলা প্রেস মিডিয়া আহবায়ক শাহাজালাল জুয়েল প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে রাসুলুল্লাহ (সা.) আমাদের হৃদয়ের স্পন্দন। তার বিরুদ্ধে কটূক্তি মুসলিম উম্মাহর জন্য গভীর আঘাত। আমরা বিধান রায়ের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করেন। ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী এবং এ ধরনের কর্মকাণ্ডে যারা প্ররোচনা বা সহায়তা করেছে, তাদেরও চিহ্নিত করে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া  এবং গ্রেপ্তারকৃত বিধান রায়ের বিরুদ্ধে দ্রুত তদন্ত  করে চার্জশিট দাখিল করে আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির কথা উল্লেখ্য করেন।


বিক্ষোভ-মিছিল ও সমাবেশে রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী, হরিপুর ও পীরগঞ্জের হেফাজতে ইসলামের নেতাকর্মীসহ সর্বস্তরের তৌহিদী জনতা অংশ নেন। প্রসঙ্গত, গত শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বিধান রায় (১৯) কে গ্রেপ্তার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৬-০৪-০১ ২৩:৫৯:১৯