পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কানাইঘাট উপজেলার নায়েবে আমির বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী মাষ্টার মোহাম্মদ ফয়ছল আহমেদ।
আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাসের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হোক। ঈদুল ফিতর বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা।
তিনি আরও বলেন, এই আনন্দঘন মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে মানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে দেশের উন্নয়ন ও সমাজের কল্যাণে প্রবাসীদের অবদান অনস্বীকার্য।
মাষ্টার মোহাম্মদ ফয়ছল আহমেদ দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
মুফিজুর রহমান নাহিদ




















