আমি নির্বাচিত হলে আমার নির্বাচনী এলাকায় কোনো রাস্তা কাঁচা থাকবেনা: জামায়াতের প্রার্থী মিজানুর রহমান

  • প্রকাশের সময় : ০২/০২/২০২৬ ১১:১৭:১২ PM

ছবি-প্রতিনিধি

Share
47

আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। আমরা কোনো চাঁদাবাজি করবোনা, কাউকে চাঁদাবাজি করতেও দেবোনা। আমি নির্বাচিত হলে আমার নির্বাচনী এলাকায় কোনো রাস্তা কাঁচা থাকবেনা, রাণীশংকৈল হাসপাতালকে আমি ৩০০ বেডে উন্নীত করবো, শুকিয়ে যাওয়া কুলিক নদী খনন করবো। আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই, আমরা শিক্ষা ব্যবস্থাকে সম্পুর্ণ ঢেলে সাজাবো, বেকারদেরকে বিনা টাকায় চাকুরি দেবো, দক্ষ জনশক্তি গড়ে তুলবো। আমি দু'দুবার উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম, রাণীশংকৈল -পীরগঞ্জের উন্নয়ন নিয়ে আমার অনেক চিন্তা আছে। আমি নির্বাচিত হলে সাংবাদিকদেরকে পূর্ণ সহযোগিতা করবো, সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারবেন। 


সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় রাণীশংকৈল পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী নায়েবে আমীর মিজানুর রহমান। জেলা জামায়াতে ইসলামীর প্রেস ও মিডিয়া শাখার আয়োজনে রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলীর সভাপতিত্বে সভায় রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) ও রাণীশংকৈল প্রেসক্লাবের সদস্যসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ ছাড়াও জামায়াতে ইসলামী ও ঐক্যজোটের নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর মোকাররম হোসেন, রফিকুল ইসলাম, আমানুল্লাহ আহমেদ, আবদুল মতিন, মোশাররফ হোসেন, জাহিদুর রহমান, রহিমউদ্দীন, সাব্বির আহমেদ, এনসিপি নেতা গোলাম মর্তুজা সেলিম ও সাদ্দাম হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা প্রেস সেক্রেটারি শাহ জালাল জুয়েল। 


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৬-০২-০২ ২৩:১৭:১২